রাঙ্গামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সকালে সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে ও সদর জোনের ব্যবস্থাপনায় রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ক ম আরাফাত আমিন, ১১ই বেঙ্গল রাঙ্গামাটি জোনের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন শাদমানুর রহমান অর্ণব উপস্থিত ছিলেন।
এ সময় মেজর ক ম আরাফাত আমিন বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ জনগণের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে।
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’ খাদ্যসামগ্রীর মধ্যে ছিল সাড়ে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, আড়াই কেজি ডাল, সাড়ে তিন কেজি আলু, এক কেজি লবণ, লুঙ্গি ও গামছা একটি, টি-শার্ট একটি।
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ
রাঙ্গামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে ও সদর জোনের ব্যবস্থাপনায় রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।










