৯ কোটি ২৪ লাখ ৪৪ হাজার টাকা খেলাপির অভিযোগে যশোরের অর্থঋণ আদালতে ঈগল পরিবহনের স্বত্বাধিকারী অশোক রঞ্জন কাপুড়িয়ার বিরুদ্ধে মামলা করেছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের যশোর শাখা। বুধবার ব্যাংকের যশোর শাখার ক্রেডিট ইনচার্জ মো. আলিমুজ্জামান বাদী হয়ে যুগ্ম জেলা জজ-১ এবং অর্থঋণ আদালতের বিচারক খায়রুল ইসলামের আদালতে অশোক রঞ্জন কাপুড়িয়া ও তার স্ত্রী রাধা রানী কাপুড়িয়ার বিরুদ্ধে এ মামলা করেন। এর আগে ২০ কোটি ৬০ হাজার টাকার চেক ডিজঅনারের অভিযোগে ২০১৯ সালের ২৩ অক্টোবর এনসিসি ব্যাংক মামলা করেছিল অশোক রঞ্জন কাপুড়িয়ার ছোট ভাই আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়ার বিরুদ্ধে। তারা যৌথ মালিকানা ব্যবসা পরিচালনা করেন। এ ব্যাপারে ঈগল পরিবহনের স্বত্বাধিকারী অশোক রঞ্জন কাপুড়িয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে পবিত্র কাপুড়িয়া বলেন, ‘ব্যবসায় লোকসানের কারণে টাকা দিতে পারিনি।’
ব্যাংকের মামলা
৯ কোটি ২৪ লাখ ৪৪ হাজার টাকা খেলাপির অভিযোগে যশোরের অর্থঋণ আদালতে ঈগল পরিবহনের স্বত্বাধিকারী অশোক রঞ্জন কাপুড়িয়ার বিরুদ্ধে মামলা করেছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের যশোর শাখা।










