দিনাজপুরের হিলিতে টিফিনের টাকা বাঁচিয়ে তা দিয়ে কম্বল কিনে এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে হাকিমপুর ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের বিভিন্ন স্কুল-কলেজে অধ্যয়নরত হিলির ছাত্রছাত্রীদের সংগঠন হাকিমপুর ফাউন্ডেশন। গতকাল দুপুরে উপজেলার তিনটি মাদ্রাসা ও এতিমখানার ৫০ জন এতিম শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করেন হাকিমপুর ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর ফাউন্ডেশনের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক সাব্বির ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, মাদ্রাসার শিক্ষকসহ অনেকে।
টিফিনের টাকায় এতিম শিক্ষার্থীদের জন্য কম্বল
দিনাজপুরের হিলিতে টিফিনের টাকা বাঁচিয়ে তা দিয়ে কম্বল কিনে এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে হাকিমপুর ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের বিভিন্ন স্কুল-কলেজে অধ্যয়নরত হিলির ছাত্রছাত্রীদের সংগঠন হাকিমপুর ফাউন্ডেশন।










