দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।’

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ‘প্রস্তুতি সভায়’ গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর নসিমন ভবনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ‘৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের যাত্রা মাত্র শুরু হয়েছে। এ কঠিন পরিস্থিতি মোকাবেলা করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সময় ও সবার সহযোগিতা প্রয়োজন। বিএনপি দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।’

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।