বাগেরহাটে শিল্পোদ্যোক্তা তৈরি ও উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। কনসিসটেন্ট সার্টিফিকেশন সার্ভিস লিমিটেড (সিসিএসবিডি) নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে বাগেরহাট সদর উপজেলার কালদিয়া এলাকায় মাহমুদা খানম এগ্রো ফার্মে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উদ্যোক্তা তৈরির জন্য প্রয়োজনীয় কলাকৌশলবিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক প্রশিক্ষক মো. মোফাজ্জেল হোসেন, সিসিএসবিডির ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ। পরে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।
বাগেরহাটে শিল্পোদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষণ
বাগেরহাটে শিল্পোদ্যোক্তা তৈরি ও উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। কনসিসটেন্ট সার্টিফিকেশন সার্ভিস লিমিটেড (সিসিএসবিডি) নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে বাগেরহাট সদর উপজেলার কালদিয়া এলাকায় মাহমুদা খানম এগ্রো ফার্মে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।










