বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে এলেও হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক কাজ করছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, দুপুর ১টা ৪৭ মিনিটে শিশু হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত প্রথমে দুই ইউনিট ও পরে আরো তিন ইউনিট হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এর পর দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ ও ২টা ৩৯ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়েছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।










