দেশের বাজারে চাহিদা না থাকায় হিলিতে পেঁয়াজের আমদানি কমেছে। বর্তমানে এ বন্দরে মসলা পণ্যটির আমদানি কমে ৩ ট্রাকে নেমেছে। এতে একদিনের ব্যবধানে পাইকারি বাজারে কেজিতে দাম বেড়েছে ৬ টাকা। আজ শনিবার সরেজমিনে গিয়ে এসব তথ্য জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, বন্দরে নতুন ইন্দোর জাতের ছোট আকারের পেঁয়াজ বর্তমানে ৩১ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। অথচ একদিন আগেও প্রতি কেজি ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকারসহ নিম্ন আয়ের মানুষ।
ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, বাজারে দেশীয় নতুন মুড়িকাটা জাতের পেঁয়াজের সরবরাহ বাড়ায় ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে গেছে। একইসঙ্গে মিয়ানমার থেকেও আমদানি অব্যাহত থাকায় এ বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি কিছুটা কমিয়ে দিয়েছেন আমদানিকারকরা। ফলে বাজারে পণ্যটির সরবরাহ কমায় দাম বাড়তির দিকে রয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের তুলনায় আমদানি অনেকটা কমে এসেছে। গত বৃহস্পতিবার বন্দর দিয়ে ৩টি ট্রাকে ৮২ টন পেঁয়াজ এসেছে। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি বন্ধ ছিল। আজ শনিবার বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।
হিলি স্থলবন্দর
আমদানি কমায় বেড়েছে পেঁয়াজের দাম