সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা বাড়াতে বাগেরহাটে কর্মশালা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান। সংস্থাটির নির্বাহী পরিচালক রিজিয়া পারভীনের সভাপতিত্বে কর্মশালায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, সদর ইউএনও মোহাম্মাদ মোছাবেরুল ইসলাম, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, মহিলাবিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।