পুলিশের কর্মকর্তা পদে আবারো বড় রদবদল হয়েছে। এর মধ্যে ২৪টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে। আর এসব জেলার বর্তমান পুলিশ সুপারদের বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
যে ২৪টি জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো—রংপুর, গাজীপুর, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা, হবিগঞ্জ, রাজশাহী, মুন্সিগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, নাটোর, পাবনা, পটুয়াখালী, বাগেরহাট, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল, যশোর ও নরসিংদী।
একইসঙ্গে বিভিন্ন জেলা ও দপ্তর থেকে ২৪ জন এসপিকে বদলি ও অন্যান্য দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া, দুইজন অতিরিক্ত আইজিপি (সুপারনিমারারি) ও ছয়জন ডিআইজিকেও (সুপারনিমারারি) বদলি করা হয়েছে।










