অবৈধভাবে ভোজ্যতেল মজুদ রাখার দায়ে কারওয়ান বাজার থেকে তিন দোকানদারকে আটক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দোকানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
আটককৃত দোকানদাররা হলেন, মায়ের দোয়া স্টোরের বাবুল, রতন স্টোরের রতন ও নোয়াখালী স্টোরের মিজান। তারা বণিক বার্তাকে জানিয়েছেন, শুধু ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন ও সিটি গ্রুপের ন্যাচারাল ব্র্যান্ডের পামওয়েল তাদের সরবরাহে রয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নোয়াখালী স্টোর থেকে মেয়াদোত্তীর্ণ তীর ও রূপচাঁদা ব্র্যান্ডের সয়াবিন তেলও পাওয়া গেছে।










