রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরো নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর তিনজন ও নাটোরের একজন।
নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হারও বেড়েছে রাজশাহী অঞ্চলে। চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার আগেই বেড়েছে। মাঝে রাজশাহীতে সংক্রমণ ২১ শতাংশ হলেও দুইদিনের মধ্যেই বেড়ে ৪৬ শতাংশ হয়েছে। নওগাঁয় এ হার ৫০ শতাংশ ছুঁয়েছে। নাটোরে ৪১ শতাংশ।










