সৌদি আরবে নিহত এক প্রবাসী বাংলাদেশীর পরিবারের সদস্যরা গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। ২০২৩ সালে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশীর নাম নূরুল হক।
সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করায় নিহতের পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী তাদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। ২০২৩ সালে সৌদি আরবে নিহত ওই প্রবাসী বাংলাদেশীর পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করে।










