হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মৃত্যুর সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার রাতের এ ঘটনায় ৪ জন নিহত হন। আজ শনিবার দুপুরে মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চম ব্যক্তির।
গতকাল রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার উলুকান্দি-বিরামচর সড়কের হাইওয়ে থানার সামনে ত্রিমুখী সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেয়ার পথে আরো দুজনসহ মোট চারজনের মৃত্যু হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
আজ সকাল ১০টায় যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তার নাম-পরিচয় জানা না যাওয়ায় লিপিবদ্ধ করতে পারেনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. সুকান্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রাতে যে চারজনের মৃত্যু হয়েছে, তাদের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। এ তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ৪ জন ও আজ সকালে একজনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় মৃত বেড়ে ৫