আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ অধ্যায় শেষ হলো চোখের জলে। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার আগে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে মেসিকে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে দেখতে স্টেডিয়ামে জড়ো হন প্রায় ৮৫ হাজার দর্শক। তাকে বিদায় জানাতে রাস্তায়ও নেমে আসেন হাজারো মানুষ।

মেসির বিদায়ে সময় কান্নায় ভেঙে পড়েন এনজো ফার্নান্দেজসহ সতীর্থরা। আবেগাপ্লুত ছিলেন কোচ লিওনেল স্কালোনিও। এর আগে তিনি বলেছিলেন, এমন একটি রাতে কান্না আটকে রাখা কঠিন হবে। মেসির দীর্ঘদিনের সতীর্থ রদ্রিগো দে পল তাকে শুধু অধিনায়ক নয়, নিজের বেড়ে ওঠার অন্যতম অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। সাবেক সতীর্থ আনহেল দি মারিয়াও মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আর্জেন্টিনার হয়ে দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে মেসি জিতেছেন বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা। গড়েছেন অসংখ্য ব্যক্তিগত রেকর্ডও। জাতীয় দলের হয়ে দীর্ঘ এ পথচলার ইতি তাই সতীর্থ, কোচ ও সমর্থকদের জন্য হয়ে উঠেছে আবেগঘন এক মুহূর্ত।