কিশোরগঞ্জে হাওরে গোসল করতে নেমে আবিদ (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল বিকাল ৩টার দিকে মিঠামইন জিরো পয়েন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অবুজর গিফারি এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।