যশোর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হায়দার গণি খান পলাশ। গত বুধবার রাতে ভোটগণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মাদ আলী সরদার।
এদিকে ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সাইদুর রহমান রিপন, ২ নম্বর ওয়ার্ডে রাশেদ আব্বাস রাজ, ৩ নম্বর ওয়ার্ডে মোকসেমুল বারী অপু, ৪ নম্বর ওয়ার্ডে জাহিদ হোসেন মিলন, ৫ নম্বর ওয়ার্ডে রাজিবুল আলম, ৬ নম্বর ওয়ার্ডে আলমগীর কবীর সুমন, ৭ নম্বর ওয়ার্ডে শাহেদ হোসেন নয়ন, ৮ নম্বর ওয়ার্ডে প্রদীপ কুমার নাথ বাবলু, ৯ নম্বর ওয়ার্ডে মো. আসাদুজ্জামান বাবুল নির্বাচিত হয়েছেন।
এছাড়া সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আইরিন পারভীন, ২ নম্বর ওয়ার্ডে নাসিমা আক্তার জলি, ৩ নম্বর ওয়ার্ডে শেখ রোকেয়া পারভীন ডলি নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর এ ফলাফল নিশ্চিত করেছেন।










