যশোরে বাঁশ দিয়ে পিটিয়ে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত সালেহ আহমেদ (৬০) যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। গতকাল বেলা ১১টার দিকে নালিয়া গ্রামের খালকান্দা নামক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে ওই বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে।