যশোরে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে  এ হামলার ঘটনা ঘটে। নিহত যুবক মাসুদ রানা (৩২) সদরের কেফায়েতনগর বসুন্দিয়া মোড় এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা বসুন্দিয়া মোড়ে বসবাস করলেও তার বাড়ি অভয়নগর উপজেলার বনগ্রামে।