গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরো পাঁচজনের প্রাণ নিয়েছে করোনাভাইরাস। এর মধ্যে তিনজন মারা গেছেন বগুড়ায়।

এছাড়া রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫০৫।

গতকাল বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার।

তিনি বলেন, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩২ হাজার ৫৬৮ জনের। এর মধ্যে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫৭ জনের। নতুন করে ১৮ জনের করোনা ধরা পড়েছে বগুড়া ও পাবনায়। এছাড়া রাজশাহীতে ১২, সিরাজগঞ্জে চার, নাটোরে দুই, চাঁপাইনবাবগঞ্জে এক, নওগাঁয় এক ও জয়পুরহাটে একজনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগে যে ৫০৫ জন মারা গেছেন, তার ৩০৩ জন বগুড়ার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ৭৫, নওগাঁয় ৩৫, সিরাজগঞ্জে ২৩, চাঁপাইনবাবগঞ্জে ২১, পাবনায় ১৯, নাটোরে ১৮ ও জয়পুরহাটে ১১ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ২৯ হাজার ২৯১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৭ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৬৭৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এসেছেন ছয়জন।