বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী বন্দরের ঐতিহ্যবাহী পোড়াদহ  মেলায় সবচেয়ে বড় মাছ ছিল ৭৬ কেজি ওজনের বাঘাইড়, যা বিক্রি হয় ১ লাখ ৫ হাজার টাকায়। প্রায় ২০ একর জায়গাজুড়ে বৃহত্তম এ মেলায় পাঁচ উপজেলার মানুষ উৎসবে মেতে ওঠে। আয়োজকদের দাবি, একদিনের এ মেলায় প্রায় ৭ কোটি টাকার কেনাবেচা হয়।