রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল শনিবার ১ হাজার ৩৭ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ছয়টি বাস, একটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৭টি বাস, ১২টি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে।  ট্রাফিক-তেজগাঁও বিভাগে ছয়টি বাস, তিনটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে।  ট্রাফিক-মিরপুর বিভাগে ছয়টি বাস, সাতটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১১টি বাস, পাঁচটি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ৯১টি মামলা হয়েছে।  ট্রাফিক-উত্তরা বিভাগে ১০টি বাস, ছয়টি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা হয়েছে।  ট্রাফিক-রমনা বিভাগে আটটি বাস, একটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৮৭টি মামলা হয়েছে।  ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, পাঁচটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১২১টি মামলা হয়েছে।

এ ছাড়া অভিযানের সময় ২৭৭টি গাড়ি ডাম্পিং ও ৯৬টি গাড়ি রেকার করা হয়েছে।