মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দেশটির সরকারের বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে তিনি এ সফর করছেন।

মালদ্বীপে পৌঁছলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সফরকে দুই দেশের দীর্ঘদিনের আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করার ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করে।