গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
আজ শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১০টা ৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে এখন ১১টি ইউনিট।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।










