কৃষিতে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হলে কৃষিকে লাভজনক পেশায় পরিণত করতে হবে। এজন্য কৃষি উদ্যোক্তার বিকল্প নেই। কৃষিতে তরুণদের আগ্রহী করতে উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। গতকাল সকালে বগুড়ার জলেশ্বরীতলার মাইডাস সেন্টারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘উদ্যোক্তা কৃষক সমাবেশে’
এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল। সম্মানিত অতিথি ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সফল কৃষি উদ্যোক্তা মাসুদুর রহমান মিলন (সিআইপি), কৃষি
সংগঠন ও বিটিভির মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক ও বিসেফ ফাউন্ডেশনের প্রতিনিধি সাজ্জাদ লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু।
আলোচনায় বক্তারা বলেন, কৃষি উদ্যোক্তা তৈরিতে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ খাত যথাযথ ব্যবহার করতে পারলে বাংলাদেশ কৃষিতে আরো অনেক দূর এগিয়ে যাবে। দেশের অভ্যন্তরীণ খাদ্যনিরাপত্তা নিশ্চিত করে বিদেশেও খাদ্য রফতানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।










