শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মধ্য দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায়—এ স্লোগান সামনে রেখে বাগেরহাটের রামপালে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক সমাবেশ। গতকাল সকালে উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র।

বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি ও রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ, খুলনা অঞ্চল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শেখ হারুনর রশীদ, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান, রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, রামপাল গিলাতলা আবুল কালাম ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল প্রমুখ।