দিনাজপুরের হিলিতে ৯৬০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার দেয়া হয়েছে। গতকাল বিকালে উপজেলা পরিষদ চত্বরে হাকিমপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও ইউএনও মোহাম্মদ নূর-এ আলম এ বীজ ও সার বিতরণ করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
হিলিতে বিনামূল্যে সার ও বীজ পেলেন কৃষক
দিনাজপুরের হিলিতে ৯৬০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার দেয়া হয়েছে। গতকাল বিকালে উপজেলা পরিষদ চত্বরে হাকিমপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।










