নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কারাবন্দিদের মুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বাগেরহাট জেলা কারাগারের বিভিন্ন পর্যায়ের ৪৮ বন্দির মুক্তির জন্য তালিকা কারা অধিদপ্তরে পাঠিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ২০ বছরের ওপরে সাজাভোগকারী কয়েদি রয়েছেন ১১ জন, ছয় মাস সাজা হওয়া ১৫ জন ও এক বছর সাজা হওয়া ১৬ জন, লঘুদণ্ডপ্রাপ্ত একজন এবং বিভিন্ন পর্যায়ের সাজাপ্রাপ্ত পাঁচজন। কারা অধিদপ্তর এ তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনসাপেক্ষে বন্দিদের যেকোনো দিন মুক্তি দেয়া হতে পারে।

বাগেরহাট কারাগারের জেলার এসএম মহিউদ্দিন হায়দার বলেন, নভেল করোনাভাইরাসজনিত কারণে সরকারের নেয়া উদ্যোগের অংশ

হিসেবে আমরা ৪৮ জন কয়েদির তালিকা পাঠিয়েছি। কারা অধিদপ্তর থেকে এ তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তাদের মুক্তি দেয়া হবে।