গভীর বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ ৬৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। গতকাল সকালে মোংলা মাছ বাজারে ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করেন জেলে কুতুব আলী। মোংলার রাইজিং ফিশ আড়তের মালিক দ্বীন ইসলাম মাছটি ক্রয় করেন। এ সময় বিশাল আকৃতির মাছটি দেখতে
উত্সুক জনতা ভিড় জমায়। এর আগে রোববার গভীর রাতে বঙ্গোপসাগরে জেলে কুতুব আলীর জালে মাছটি ধরা পড়ে।
মোংলা উপজেলার জয়খাঁ গ্রামের জেলে কুতুব আলী বলেন, সাগরে মাছ ধরতে গেলে মাঝে মাঝে কিছু শাপলাপাতা মাছ পাওয়া যায়। তবে এত বড় মাছ আমার জালে এই প্রথম। বাজারে এ মাছের অনেক চাহিদা। তবে পাইকাররা আমাদের দাম দেয় খুব কম।










