বগুড়ার শেরপুরে ঢাকাফেরত এক গৃহবধূকে অবরুদ্ধ করে হেনস্তা করার ঘটনায় পুলিশ কনস্টেবলসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ মামলায় শেরপুর থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামের হাফিজার রহমানের ছেলে পুলিশ কনস্টেবল মো. শিলু মিয়া (৩০), একই ইউনিয়নের মহিপুর বাজার এলাকার আব্দুস সামাদ ভগলুর ছেলে মো. রুবেল হোসেন (২৯) ও মৃত সিফার উদ্দিনের ছেলে মো. ওবায়দুর রহমান (৩২)।