বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শনিবার পবিত্র মহররম মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৭ জুলাই রোববার থেকে পবিত্র সফর মাস গণনা করা হবে। সেই হিসেবে আগামী ২০ আগস্ট বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।

আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায় আগামীকাল শনিবার পবিত্র মহররম মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২৭ জুলাই থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে।