বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মশিউর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‌বৃহস্পতিবার রাতে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।’