করোনা পরবর্তী বিশ্বে খাদ্য সংকটের যে আশঙ্কা করছে বিশ্ব খাদ্য সংস্থা, তা তবে বাংলাদেশে খাবারের কোন সংকট হবে না বলে জানিয়েছেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। তিনি বলেন, ‘আউশের বাম্পার ফলন হয়েছে। বন্যায় আমন ক্ষগ্রিস্থ হলেও বন্যা পরবর্তী আমন ব্যবস্থাপনা এবং আগামী বোরো মৌসুমে হাইব্রিড ধান উৎপাদনের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে।’ তবে সে ক্ষেত্রে ধানের উৎপাদন বাড়াতে অবশ্যই উন্নত জাত ব্যবহারের পরামর্শ দেন তিনি।

আজ শনিবার সকালে বরিশাল অঞ্চলে ‘চলমান রোপা আপন আবাদ পরিস্থিতি এবং আগামী বোরো ও রবি মৌসুমে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ কর্মশাল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি বরিশালের প্রধান ও মূর্খ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-অর রশিদ। কর্মশালায় বরিশাল কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, বরিশাল বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কৃষকরা অংশগ্রহণ করেন।