এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই যে, বাংলাদেশের
অন্তর্বর্তী কর্তৃপক্ষ, যারা রাজনৈতিক ও মানবিক দিক থেকে দেশের অত্যন্ত চ্যালেঞ্জিং
সময়ে দায়িত্ব নিয়েছে, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিতে যা করা সম্ভব, সবই করবে।
গতকাল সোমবার (২৬ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক
এসব কথা বলেছেন।
ব্রিফিংয়ে সাম্প্রতিক মামলার প্রসঙ্গ তুলে
প্রশ্ন করেছেন এক সাংবাদিক। প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এসব কথা বলেন।
সাংবাদিকের আরেক প্রশ্নে বলা হয়, বাংলাদেশ আর্থিক ও খাদ্য সহায়তা পাঠানোর কোনো পরিকল্পনা
জাতিসংঘের আছে কিনা? জবাবে মুখপাত্র বলেন, তিনি এরই মধ্যে বলেছেন, জাতিসংঘের মানবিক
কার্যক্রম বাংলাদেশে আছে। এরই মধ্যে তারা ১২ লাখের মধ্যে ৭ লাখ মানুষকে সহায়তা দিয়েছে।
ব্রিফিংয়ের শুরুতে বাংলাদেশ প্রসঙ্গে বিবৃতিতে
বলা হয়, ভারি বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে বাংলাদেশ আকস্মিক বন্যার কবলে পড়েছে। জাতিসংঘের
দল দুর্গত এলাকায় আছে। তারা দুর্গত মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্যবিধি
বজায় রাখার কিট ও খাবার বিতরণ করছে।










