অসাধারণ বিতরণ নিরাপত্তা কর্মক্ষমতার স্বীকৃতিস্বরূপ সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ‘ডিস্ট্রিবিউশন সেফটি অ্যান্ড ডিজি হ্যান্ডলিং ওয়ার্কশপ ২০২৬’-এ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল রেডএক্স লজিস্টিকস লিমিটেড।

এ পুরস্কারটি নিরাপদ ও নির্ভরযোগ্য লজিস্টিকস পরিচালনার ক্ষেত্রে, বিশেষ করে নিয়ন্ত্রিত পণ্য পরিবহন ও ব্যবস্থাপনায় রেডএক্সের দৃঢ় প্রতিশ্রুতিকে তুলে ধরে।

শপআপের লজিস্টিকস অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে রেডএক্স সমগ্র বাংলাদেশে একটি আরো দক্ষ ও নির্ভরযোগ্য সাপ্লাই চেইন ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সিনজেনটা বাংলাদেশের এ স্বীকৃতি রেডএক্সের মাধ্যমে শপআপের পরিচালনগত উৎকর্ষ, নিরাপত্তা ও নির্ভরযোগ্য লজিস্টিক সেবা প্রদানের সামগ্রিক অঙ্গীকারকেই প্রতিফলিত করে। —বিজ্ঞপ্তি