ডেন্টাল চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে দুই লাখ মানুষকে বিনামূল্যে দন্ত্য চিকিৎসা দেয়ায় বীর মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লাকে সম্মাননা জানানো হয়েছে। গতকাল বৃহত্তর যশোর জেলা ছাত্র ইউনিয়নের পুনর্মিলনী অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। যশোর পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলনী বাস্তবায়ন কমিটির সহসভাপতি খন্দকার আজিজুল হক। প্রধান অতিথি ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস মাহবুব জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুনর্মিলনী কমিটির সদস্য সচিব ও যশোর জেলা সিপিবির সভাপতি আবুল হোসেন, সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাস্টার নুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাগুরার আহমেদ হোসেন। ঝিনাইদহের সাবেক ছাত্রনেতা খন্দকার হাফিজ ফারুক, ট্রেড ইউনিয়ন কেন্দ্র যশোর জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্র ইউনিয়ন যশোর জেলা আহ্বায়ক মানব আকরাম ও নাবিল নাহার।










