বগুড়ার নন্দীগ্রামে কৃষকের বাড়িতে ডাকাতিকালে এক ডাকাতকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে গ্রামবাসী। শনিবার রাত ১২টায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের হাটগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দেশীয় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, হাঁসুয়াসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আইয়ুব আলী নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে। তিনি দুধর্ষ ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সরকার বলেন, পিস্তল, গুলিসহ ডাকাত দলের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে তথ্য বের করে অন্য ডাকাত সদস্যদের গ্রেফতার করা হবে।










