গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এ রোগের উপসর্গ নিয়ে ৮৬১ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬০ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১১০ জনের শরীরে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জন।

এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরো ৭০ জন। এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৭৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।