প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের মূল বেতন জমা দিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার তাদের একদিনের মূল বেতন বাবদ ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা তহবিলে জমা দেয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মাদ রুহুল আমীন জানান, সম্প্রতি দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোয় বিশেষ করে ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি ও চট্টগ্রামে বন্যাকবলিত জনসাধারণের সহায়তার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে চা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন জমা দেয়া হয়েছে।