বগুড়ার সারিয়াকান্দিতে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক আকরাম হোসেন (৩৪) মারা গেছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা জেলার সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেন।

নিহত আকরাম হোসেন সারিয়াকান্দি উপজেলার কর্নীবাড়ী ইউনিয়নের চরপাড়া গ্রামের ভিক্ষু ফকিরের ছেলে। আহতরা হলেন দেবডাঙা গ্রামের শাহাদুলের ছেলে সাগর ও চরপাড়া গ্রামের ভুলু ফকিরের ছেলে রিয়াজ। আকরাম, সাগর ও রিয়াজ ডোমকান্দি গ্রাম থেকে মোটরসাইকেল যোগে উপজেলার কুতুবপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে।