অবশেষে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। বর্ণাঢ্য জীবনের ৭৭ বছর বয়সে এসে তিনি ভোটার তালিকায় নাম লেখালেন এবং জাতীয় পরিচয়পত্র নিয়েছেন। গতকাল বিকালে রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।