গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক পরামর্শ সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তিবিষয়ক ওই পরামর্শ সভার আয়োজন করে মানবাধিকার নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান অধিকার।

সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, ‘সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল ছিল ২৪ জুলাই। সে হিসেবে ২৪ অক্টোবর পর্যন্ত সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। যেহেতু ১৫ জুলাই থেকে ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে। আশা করি, সেই অধিবেশনে এটা নিষ্পত্তি করা সম্ভব হবে।’

অতীত কর্মকাণ্ডের জন্য সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আইনে যখন ব্যাখ্যার প্রয়োজন আসবে তখন দেখা যাবে। ইট ইজ টু আর্লি...।’

আরেক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘রাষ্ট্রপতিকে এখানে প্রটেকশন দেয়া আছে। আমরা যাচাই-বাছাই করে দেখব। সময় হলে দেখবে।’

পরামর্শ সভার উদ্বোধনী পর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক চেয়ারম্যান সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বক্তব্য দেন। সভাপতিত্ব করেন অধিকারের প্রেসিডেন্ট তাসনিম সিদ্দিকী।