দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট, সিলেট অফিসের কর্মকর্তাদের মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ। অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট, সিলেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশেদুল আলম, সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক মো. হিজকিল গুলজার প্রমুখ।