সরবরাহ কম থাকায় হিলি স্থলবন্দরে আবারো কাঁচামরিচের দাম বেড়েছে। দুদিন আগে ৬০ টাকা করে কজি প্রতি বিক্রি হলেও ২০ টাকা বেড়ে পণ্যটি বর্তমানে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। খুচরা হিসেবে দুদিন আগে ৭০ টাকা করে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে একশ টাকায়। দাম বেড়ে যাওয়ায় ভারত থেকে কাঁচামরিচ আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে, পণ্যের বাজারদর উর্ধ্বমুখি থাকলেও মরিচের দাম কম ছিল। কিন্তু, হঠাৎ করেই দাম বাড়ছে। আমদানিকারকরা সরবরাহ কমের কথা বলছেন। বিক্রেতারা জানান, আবহাওয়া খারাপ থাকায় গাছ ক্ষতিগ্রস্ত ও ফুল ঝরে যাওয়ায় দেশীয় মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এ ছাড়া মৌসুম শেষ হওয়ায় সরবরাহও কমে গেছে। আমদানিও বন্ধ, তাই কাঁচামরিচের দাম উর্ধ্বমুখি।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশীয় কাঁচামরিচের দাম কম ও ভারত থেকে আমদানিতে পড়তা না থাকায় কয়েকদিন আমদানি বন্ধ রেখেছিলাম। ফলে দেশের বাজারে মরিচের দাম বেড়েছে। এ অবস্থায় সরবরাহ স্বভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে কাঁচামরিচ আমদানি করা হবে। এ জন্য এলসি খোলা হয়েছে। কয়েকদিনের মধ্যেই দেশে ভারত থেকে কাঁচামরিচ ঢুকবে।
তিনি আরো বলেন, কাঁচামরিচ আমদানিতে ২০ টাকার বেশি শুল্ক পরিশোধ করতে হয়। এটি কমানো হলে বা প্রত্যাহার করে নিলে দেশের মানুষ কম দামে পণ্যটি কিনতে পারবে।
সরবরাহ কম, হিলিতে ফের বাড়ল কাঁচামরিচের দাম