৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বাগেরহাটে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। গতকাল সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। এ সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাগেরহাটে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু
৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বাগেরহাটে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। গতকাল সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।










