জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে। ১১ পদাতিক ডিভিশন, বগুড়া এরিয়ার আয়োজনে এবং বগুড়া সদর উপজেলার ব্যবস্থাপনায় এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।

গতকাল সকাল ১০টায় বগুড়া জেলা স্কুলের সামনে থেকে সদর উপজেলা (পাঁচ কিলোমিটার) পর্যন্ত দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চার সহস্রাধিক জনতা মুজিব ডিজিটাল ম্যারাথন দৌড়ে রেজিস্ট্রেশন করেন বলে জানান বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান।

জেলা স্কুল চত্বরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন’ প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম, ১১ পদাতিক ডিভিশনের প্রতিনিধি লে. কর্নেল মো. রায়হানুল রশীদ চৌধুরী পিএসসি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, বীর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন, সদর কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু।