সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে আবারো দাম কমেছে কাঁচা মরিচের। সম্প্রতি পাইকারি ৮০ টাকা করে বিক্রি হলেও এখন মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। খুচরা বাজারেও পণ্যটির দাম কমেছে। গত দুদিন ৯০ থেকে একশ টাকায় বিক্রি হলেও ২০ টাকা কমে এখন ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
পাইকারি ও খুচরা বাজার থেকে কাঁচা মরিচ কিনতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোজার মাস শুরু হওয়ার আগেই দাম খানিকটা বেড়ে গিয়েছিল। সরবরাহ বাড়ায় কেজি প্রতি ২০ টাকা করে মূল্য কমেছে। রোজার শুরুতেই আরো দাম কমলে ভোক্তা পর্যায়ে বিক্রি আরো ভালো হবে।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, মৌসুম শেষ হওয়ায় কাঁচা মরিচের সরবরাহ কমে গিয়েছিল। তাই পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেড়ে যায়। নীলফামারী ও ডোমারসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে নতুন কাঁচা মরিচ উঠতে শুরু করেছে। সরবরাহও বেড়েছে। যে কারণে দাম কমতে শুরু করেছে। রোজা শুরু হলে সরবরাহ ঠিক থাকলে পণ্যটির দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করেন তিনি।
হিলিতে কেজি প্রতি ২০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম