যৌথবাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরো ৬১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় জনকে ৭৮৬ জনকে গ্রেফতার করা হয়। সর্বমোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৪০৪ জনকে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে আজ বিকাল) অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো হলো— ১টি টিপ ছোরা, ১টি লোহার রড, ১টি দেশী এলজি, ১টি কার্তুজ, ১টি ছুরি, ৪টি চাকু ও ১টি সুইচ গিয়ার।