বগুড়া পৌরসভা নির্বাচনে দুই মেয়রপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ।

তিনি বলেন, বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি (নৌকা) ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল মতিন (হাতপাখা) জামানত হারিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হয়। এতে ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা। আওয়ামী লীগের প্রার্থী বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি ভোট পেয়েছেন ২০ হাজার ৮৯টি। আওয়ামী লীগের বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান পেয়েছেন ৫৬ হাজার ৮৯ ভোট।