বলেশ্বর নদের রায়েন্দা-মাছুয়া নৌরুটে ফেরি চালুর মধ্য দিয়ে বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়াবাসীর ৫০ বছরের দুর্ভোগের অবসান হয়েছে। গতকাল শরণখোলার রায়েন্দা ঘাটে বাগেরহাট-৪ আসনের এমপি আমিরুল আলম মিলন ও পিরোজপুর-৩ আসনের এমপি ডা. রুস্তম আলী ফরাজী এ ফেরি সার্ভিস উদ্বোধন করেন। এ সময় শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ, শরণখোলা ইউএনও খাতুনে জান্নাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজমল হোসেন মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।