বাগেরহাটে দু’দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব শুরু হয়েছে। গতকাল বিকালে বাগেরহাট প্রেস ক্লাব ভবনের তিনতলায় ফিতা কেটে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। আজ রাতে এ পিঠা উৎসব শেষ হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজীর আহম্মেদ, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখি, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার ও উদ্যোক্তা গ্রুপ ডু ইট ইয়োর সেলফের (ডিআইওয়াই) চিফ অ্যাডমিন মাসুমা রুনা প্রমুখ।